ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শ্রীপুরে বসতবাড়িতে হামলা চালিয়ে দোকান লুটপাট 

টিপু সুলতান, শ্রীপুর (গাজীপুর) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮২ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে পৌরসভার মধ্য ভাংনাহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে দোকান লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভাংনাহাটি এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন – মোঃ জয় (২৭), রাশিদুল ইসলাম (৩৩) উভয় পিতা মৃত নাসির উদ্দিন ওরফে নছ মিয়া, মোঃ  ইমরান (৩২) পিতা কফিল উদ্দিন, মোঃ জিসান (১৯) মিজান (২২) উভয় পিতা আমির উদ্দিন, আরো অজ্ঞাত ৪/৫ জন।
অভিযোগ সূত্রে ও আফতাব উদ্দিন জানান, ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় আমি দোকানে বসে মালামাল বিক্রি করছিলাম তখন স্থানীয় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে প্রথমে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে দোকান ভাঙচুর চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার মালামাল নষ্ট করা হয়। হামলাকারীরা ক্যাশবাক্স থেকে ২০ হাজার টাকা, আলমারি ভেঙে প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থ এবং সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।এ সময় আমার স্ত্রীকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। আমার স্ত্রী ওসি সাহেব কে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় আমাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে বসতবাড়িতে হামলা চালিয়ে দোকান লুটপাট 

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫