ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রূপগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির ফল উৎসব মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ 

শরিফ মিয়া, রূপগঞ্জ:
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৬ বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন অনুষ্ঠান পণ্ড করার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ।  উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী প্রাইমারি স্কুল মাঠে  এনসিপি আয়োজিত ফল উৎসব  অনুষ্ঠানের মঞ্চ গত শুক্রবার  সন্ধ্যায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি নেতাকর্মীরা । এ নিয়ে এমসিপি নেতাকর্মীরা  ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে,  রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার এনসিপির আয়োজনে ফল উৎসবের আয়োজন করা হয়।  শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ফল উৎসব কে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি কাজ চলছিল। শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক  সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলা হয়। এতে করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ,  আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় ছাত্রদল নেতাকর্মীরা ফল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের নেককারজনক ঘটনা ঘটিয়েছে । এ ধরনের ঘটনার আশা করেননি তারা। এসব বাধা এনসিপিকে আটকাতে পারবেনা।  এনসিপির প্রোগাম হবেই। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক  সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন,  আমি এসব ব্যাপারে কিছুই জানিনা।  শুধু শুধু আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে। হামলা ভাংচুর ও বাধার বিষয়ে  অস্বীকার করে ‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন (ওসি) জানান, এ ধরনের কোন ঘটনার আমাদের জানা নেই।  কেউ কোন অভিযোগও লিখিতভাবে  করেনি।  তারা তাদের রাজনৈতিক ব্যানারে প্রোগ্রাম  করবে এটা তাদের অধিকার।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির ফল উৎসব মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ 

সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬