ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

দুর্নীতির অভিযোগে নবীনগরে সংবাদ সম্মেলন

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন মেডাম  শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং নিয়ম বহির্ভূত ছুটি ভোগের অভিযোগ উঠেছে। এ ছাড়াও ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দা আমির হোসেন আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কিছু শিক্ষক নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন। অযথা ছুটি কাটানো, সময়মতো ক্লাস না নেয়া সঠিক টাইমে বিদ্যালয়ে যোগদান না করা   এবং বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে অকার্যকর করে তোলার মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিও নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। স্থানীয় জনগণের অংশগ্রহণ বা মতামত ছাড়াই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

“বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে। আমরা অভিভাবকরা খুবই চিন্তিত। আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

এ বিষয়ে এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিদ্যালয়ের এমন অভিযোগ নিয়ে স্থানীয় প্রশাসন কি  পদক্ষেপ নেয়, সেদিকে এখন তাকিয়ে আছে এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

দুর্নীতির অভিযোগে নবীনগরে সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫