ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টারদিকে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাত করনের সিট ক্রাশিং সেকশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগা ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টারদিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে সিট ক্রাশিং সেকশনে বেশীরভাগ মেশিনারীজ, কাচামাল পুড়ে বিপুল পরিমান ক্ষতিসাধন হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন।
এব্যাপারে প্রতিষ্ঠানের এডমিন ( প্রশাসন) বিগ্রেডিয়ার আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাত করনের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তবে কি পরিমান ক্ষতি সাধন হয়েছে পরবর্তি জানাবেন বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ওসমান গনি বলেন, এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের কারন এখন জানা যায়নি বলে তিনি বলেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
















