ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও অনুদান বিতরণ

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৬ বার পঠিত
বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও (দুর্গাপূজা অনুদান) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ—ইসলামী আন্দোলন উলিপুর ,মোঃ আতাউর রহমান, গণঅধিকার পরিষদ, তানভির শুভ, এনসিপির যুগ্ম মহাসচিব মোঃ শাখাওয়াত হোসেন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল প্রমুখ।
ডিও প্রদান অনুষ্ঠানে অতিথিরা বলেন, দুর্গাপূজা আজ কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়; এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করেই এ উৎসব পালিত হয়ে আসছে। বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে, যাতে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।”
উলিপুর থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়।”
অনুষ্ঠানে উপজেলার মোট ১১২টি পূজা মণ্ডপের সভাপতি ও আয়োজকদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের ডিও হস্তান্তর করা হয়। অনুদান পেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও অনুদান বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫