ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বিষাক্ত ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু

আবু  হাসান আপন ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৯৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে চার বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (১অক্টোবর) সকালে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, “ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো, তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আনতে হবে।”

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিষাক্ত ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫