ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ঘরজামাইয়ের কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১১৬ বার পঠিত

কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো.মুকতু মিয়া (৬০)। তিনি ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন ঘরজামাই হিসাবে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,পারিবারিক বিষয় নিয়ে নিহত মো.মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় পাশে কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই মোঃ-সোহেল। হঠাৎ তিনি কোদাল দিয়ে মুকতু মিয়ার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















