ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডিমলায় সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইয়াবা আটক

মোঃমফিজুল ইসলাম, ডিমলা (নীলফামারী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৭৪ বার পঠিত
মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা আটক করা হয়েছে। গত ৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ বালাপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বানিরডাঙ্গা এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৯০/৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ভারতের অভ্যন্তর থেকে এক ব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে সীমান্তের দিকে এগিয়ে আসে। তবে বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চোরাচালান রোধে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলায় সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইয়াবা আটক

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫