ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
 সভাপতি নাদিম, সাধারণ সম্পাদক বাচ্চু নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচন

সমীর সরকার
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১২০ বার পঠিত

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন দীর্ঘদিন পর শনিবার, ৪ অক্টোবর ২০২৫ তারিখে জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৬টি পদের জন্য মোট ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতির মোট ভোটার সংখ্যা ১,৫৩০ জন।  বিকাল ৪টা পর্যন্ত ১৩০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আশরাফুল ইসলাম।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ছিলেন নাদিম আহমদ (ছাতা), রেজাউল করিম (চেয়ার), ও আবু বকর সিদ্দিক মোল্লা (মোবাইল)। ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাদিম আহমেদ (ছাতা)।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুজাহিদুল ইসলাম মনির (চাকা), ও আলমগীর হোসেন (কলসি)। ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন ( কলসি) ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দেওয়ান তাওহীদ আল-শাহীন (মোরগ), সাজ্জাদ হোসেন বাচ্চু (খেজুরগাছ),ও তাজিকুল ইসলাম, (রিক্সা),৭৫১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,সাজ্জাদ হোসেন বাচ্চু ( খেজুর গাছ)।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,  জসিম উদ্দিন ভূইয়া(মই), ও মুনসুর আলী (আনারস)।৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুনসুর আলী(আনারস)।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন  শরীফ মিয়া  (টেবিল),ও নূরে আলম শেখ (হাতি)। ৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরীফ মিয়া(টেবিল)।

সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আল-আমীন  (হাঁস), ও আলমগীর হোসেন (দেওয়াল ঘড়ি)।৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন( দেওয়াল ঘড়ি)।

এছাড়া ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক  শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান লাভীন এবং সদস্য পদে কামরুল হাসান, আলী হোসেন ও রাশেদুল ইসলাম। ভোটের সারা সময় ভোটার ও প্রার্থীদের উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনায় সমিতির প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠেছিল।

রাত ৯ টায় প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক আশরাফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন, এ সময় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারন সদস্য উপস্হিত ছিলেন।

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনে বিজয়ীরা আগামী দিনে সমিতির ও সাধারন ব্যাবসায়ীদের উন্নয়নে কাজ করবেন বলে  অঙ্গীকার করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

 সভাপতি নাদিম, সাধারণ সম্পাদক বাচ্চু নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫