ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন পিরোজপুরের কৃতি সন্তান ডা. শাহ ইমরান খান নাঈম

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২২০ বার পঠিত

পিরোজপুর অফিস :: বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান ডা. শাহ ইমরান খান নাঈম। ডা. নাঈম ২০১১ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল শেবাচিম শাখার প্রচার সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং বর্তমানে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে ডা. শাহ ইমরান খান নাঈম এমবিবিএস সম্পন্ন করার পর রয়্যাল কলেজ অব সার্জনস, যুক্তরাজ্য (RCS UK) থেকে এমআরসিএস (MRCS) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন:





















