ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কাউখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৭৯ বার পঠিত

পিরোজপুর অফিস ও কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারশত শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় । রবিবার (২ নভেম্বর) উপজেলার এসবি সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন। এসময় এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কাউখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫