ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৫০ বার পঠিত

পিরোজপুর অফিস :: সচেতনতা, নীতি ও গণমাধ্যমের যৌথ প্রয়াসেই সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব-এমন মত প্রকাশ করেছেন বক্তারা। সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এর জেলা আহ্বায়ক ও পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম। সভা সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, খালিদ আবু, জিয়াউল হক, ইয়ুথ ফর সুন্দরবনের নেছারাবাদ আহ্বায়ক সুবর্ণা আক্তার, হাসিবুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বর্জ্য গাছপালা, মাটি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আবার এসব পদার্থ পোড়ালে বায়ুদূষণ বাড়ে এবং শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। তারা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫