ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রূপগঞ্জে জাতীয়তাবাদী বন্ধুমহলের মোটরসাইকেল শোডাউন 

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ১৬০ বার পঠিত
মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা কথিত লকডাউনের নামে নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান  ভুঁইয়া দিপু’র  নির্দেশে  রূপগঞ্জে জাতীয়তাবাদী বন্ধুমহলের আয়োজনে সড়ক মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।  ১২ নভেম্বর দুপুরে উপজেলার তারাবো পৌরসভা থেকে মুড়াপাড়া, ভুলতা,গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক মহাসড়কে এ মোটরসাইকেল শোডাউন করা হয়। শোডাউন শেষে এক পথসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ১ আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু তিনি বলেন, আওয়ামীলীগ গুম,খুন,লুটপাট করে জনগণের তোপের মুখে পালিয়ে গিয়ে নির্লজ্জভাবে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে আগুন সন্ত্রাস করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ অপতৎপরতা রুখে দিবে। ছাত্রদের হত্যার দায়ে তাদের বিচার আমরা করবোই।    আমরা রূপগঞ্জ উপজেলার কোথাও খুনি,বাকশালীদের দাড়াতে দেব না। শক্ত হাতে প্রতিহত করবো।
এ সময় জাতীয়তাবাদী বন্ধু মহলের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রদলের  সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বায়োজিদ প্রধান। তিনি বলেন, নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপথের পরীক্ষিত সৈনিক মোস্তাফিজুর রহমান  ভুঁইয়া দিপু’র নির্দেশে আমরা রাজপথে অবস্থান করছি। আওয়ামীলীগ ও তাদের দোসরদের কোন প্রকাশ জনগণ বিরোধী, দেশ বিরোধী কাজ করতে দেয়া হবে না। তাদের দমনে জনগণ ঐক্যবদ্ধ আছি। দেশকে নিরাপদ রাখতে শপথ নিয়েছি।
এ সময় বক্তব্য রাখেন, বন্ধুমহলের সদস্য রাসেল ভূঁইয়া, রাজীব আহমেদ। আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, মুজাহারুল ইসলাম রাজীব, কাজী আরিফ,  মাহমুদুল হাসান রনি,  ইব্রাহিম দেওয়ান,  হাসান অনিক,  ফয়সাল সরকার, মাহমুদ হাসান রানা, শরীফ ভূইয়া, ফরহাদ, খন্দকার শরিফ হোসেন, খন্দকার আরিফ আহম্মেদ, আব্দুল্লাহ মিয়া প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে জাতীয়তাবাদী বন্ধুমহলের মোটরসাইকেল শোডাউন 

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫