ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নিকলী-বাজিতপুরে (কিশোরগঞ্জ-৫)
জনগণের হৃদয়ে স্থাপিত বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সৈয়দ এহসানুল হুদা

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৩২ বার পঠিত

নিকলী ও বাজিতপুরের জনপদে আজ একটাই নাম উচ্চারিত হচ্ছে জনমনে—সৈয়দ এহসানুল হুদা।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং ১২দলীয় জোটের সমন্বয়ক ও নিবেদিত প্রাণ এই নেতা শুধু রাজনৈতিক ব্যক্তি নন,তিনি একজন মানবিক মানুষ, সমাজসেবক এবং স্বচ্ছ নেতৃত্বের প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিদিন মাঠে-ময়দানে কাজ করছেন তিনি। গ্রাম থেকে গ্রাম,পাড়া থেকে মহল্লা— কৃষক,শ্রমিক,ছাত্র, শিক্ষক,মসজিদের ইমাম, মুসল্লী,রাজনৈতিক কর্মীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম,আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় আজ তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং উন্নয়নের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
স্থানীয়দের মতে,সৈয়দ এহসানুল হুদা একজন ক্লিন ইমেজের নেতা। তিনি কখনো ব্যক্তিস্বার্থ নয়,জনগণের কল্যাণকেই অগ্রাধিকার দেন। নিকলী ও বাজিতপুরের বিভিন্ন এলাকার মানুষ তাঁকে শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়,বরং একজন বিশ্বস্ত অভিভাবক হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পান,তবে নিকলী-বাজিতপুরের জনগণ তাঁকে শুধু সংসদ সদস্য হিসেবেই নয়,মন্ত্রী হিসেবে ও দেখতে চায়-কারণ তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনসম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস করেন সবাই।
সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের এই ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্যের ডাক দিয়েছেন।
জনগণের মুখে একটি কথাই এখন ঘুরছে
“জনগণের হৃদয়ে সৈয়দ এহসানুল হুদা।”


















