ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ইসলামী আন্দোলনের জনসভায় জনতার ঢল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৬৪ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর বিজয় মঞ্চে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি দেশের সার্বিক পরিস্থিতি, নৈতিকতা পুনরুদ্ধার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের ভূমিকাকে তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ আক্কাস আলী সরকার। তিনি দলীয় বিভিন্ন পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরে জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ শাখার সভাপতি আতাউর রহমান।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উক্ত জনসভায় অংশগ্রহণ করেন। বক্তারা দলীয় ঐক্য, সামাজিক শান্তি বজায় রাখা ও দেশের সার্বিক কল্যাণে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। উৎসুক জনতার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানমালা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামী আন্দোলনের জনসভায় জনতার ঢল

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫