ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রতিনিধিদের মাঝে ব্যাপক ক্ষোভ

নির্বাচনী বিলবোর্ড–ব্যানার ছেঁড়া ও নাশকতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৪২ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৭-কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারসামগ্রী—বিলবোর্ড, ব্যানার ও পোস্টার—ছিঁড়ে ফেলা, পানিতে নিক্ষেপ এবং কাঁদামাটি ছুঁড়ে নষ্ট করার একাধিক ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ কর্মী–সমর্থক ও ভোটারদের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উলিপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে অজ্ঞাত ব্যক্তি বা অসৎ মহল রাতের আঁধারে প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলে চলে যায়। কোথাও দেখা গেছে ব্যানারের বাঁশের খুঁটি উপড়ে পুকুর বা খালে ফেলে রাখা হয়েছে। পাশাপাশি অনেক এলাকায় নির্বাচনী পোস্টারের ওপর কাঁদামাটি ছুঁড়ে তা নষ্ট করে দেওয়ার ঘটনাও প্রমাণ হিসেবে স্থানীয়রা দেখেছেন।
এ প্রসঙ্গে বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিরা বলেন, নির্বাচনী মাঠে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করার অপচেষ্টা। প্রতিযোগিতামূলক নির্বাচনে পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা প্রত্যেকেরই দায়িত্ব। কিছু অসাধু লোকের কারণে সমগ্র নির্বাচনী পরিবেশই বিঘ্নিত হচ্ছে বলে তাদের অভিযোগ।
সাধারণ ভোটাররা বলেন, “প্রার্থী যে–ই হোক, তার প্রচারসামগ্রী নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং ভোটারদের মধ্যেও বিরূপ মনোভাব তৈরি করে।”
স্থানীয় সচেতন মহলের অভিমত, নির্বাচনকে ঘিরে এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা জরুরি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, “নির্বাচনী বিলবোর্ড–ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ধরনের অশোভন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট ক্ষোভ প্রশমনে প্রশাসনের দ্রুত, কঠোর ও কার্যকর পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রতিনিধিদের মাঝে ব্যাপক ক্ষোভ

নির্বাচনী বিলবোর্ড–ব্যানার ছেঁড়া ও নাশকতা

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫