ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
উলিপুরে উপজেলা আনসার–ভিডিপি কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৫২ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আনসার–ভিডিপি কার্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। মাঠপর্যায়ের সমন্বয়, প্রশিক্ষণ, নিয়মিত তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই শূন্য পদটি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।
২০২৪ সালের ৩০ মে উপজেলা আনসার–ভিডিপি কর্মকর্তা সোলায়মান আলীর বিরুদ্ধে বলিকরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তাঁর দায়িত্ব শূন্য হয়। তারপর থেকে প্রায় এক বছর অতিক্রান্ত হলেও পদটি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে গুরুত্বপূর্ণ একটি দপ্তর কার্যত কর্মকর্তা–শূন্য অবস্থায় চলছে।
বর্তমানে চিলমারী উপজেলা আনসার–ভিডিপি কর্মকর্তা শাহেনাজ বেগম অতিরিক্ত দায়িত্ব নিয়ে উলিপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তবে পূর্ণকালীন কর্মকর্তা না থাকায় কার্যক্রমের ধারাবাহিকতা এবং গতিশীলতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কার্যালয়ের তথ্য মতে—
নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি ব্যাহত হচ্ছে
মাঠপর্যায়ে টহল ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে
জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে
ইউনিয়ন পর্যায়ে তত্ত্বাবধান ও নির্দেশনা কমে যাচ্ছে।
স্থানীয় জনগণ এবং ইউনিয়ন পর্যায়ের আনসার–ভিডিপি সদস্যরা দাবি করেছেন, নির্বাচন ঘনিয়ে আসার এই সময়ে আনসার–ভিডিপির সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কর্মকর্তা না থাকায় মাঠপর্যায়ের কাজের সমন্বয় দুর্বল হয়ে পড়ছে, যা নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলেছে। রাজনৈতিক প্রতিনিধিরা মনে করছেন— “গুরুত্বপূর্ণ একটি দপ্তরে দীর্ঘদিন কর্মকর্তা না থাকা অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচন সামনে রেখে যদি এ পদটি দ্রুত পূরণ না করা হয়, তাহলে নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়ে নেতিবাচক প্রভাব পড়বে।”
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা আনসার–ভিডিপি কমান্ডেন্ট শাখাওয়াত হোসেন বলেন, “উলিপুর উপজেলা আনসার–ভিডিপি কর্মকর্তার শূন্য পদের বিষয়ে ইতোমধ্যে সদর দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা আশাবাদী—দপ্তর খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে আনসার–ভিডিপির কার্যক্রম সচল রাখা অত্যন্ত জরুরি। শূন্য পদটি পূরণ হলে মাঠপর্যায়ে সমন্বয়, প্রশিক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে।
উলিপুরবাসীর দাবি, শূন্য পদটি দ্রুত পূরণ করা না হলে—আইন–শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। প্রশাসনিক কার্যক্রম আরও স্থবির হয়ে যেতে পারে মাঠপর্যায়ে টহল ও তদারকি কার্যক্রম বিঘ্নিত হতে থাকবে,তাদের প্রশ্ন—গুরুত্বপূর্ণ এই পদ দীর্ঘদিন শূন্য রেখে প্রশাসন কেন এখনো সিদ্ধান্ত নিতে দেরি করছে? নির্বাচনের আগে নতুন কর্মকর্তা নিয়োগই এখন উলিপুরবাসীর একমাত্র প্রত্যাশা।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি





















