ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে জনগণ

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায়-সেলিনা রহমান 

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৭৬ বার পঠিত
আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি  স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার  কেড়ে নিয়েছিল।  নড়াইলের কালিয়ার নড়াগাতিতে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও   শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিনা রহমান। তিনি আরো বলেন আপনারা ভোট দিবেন দেশকে বাঁচাবেন জনগণকে বাঁচাবেন।  ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা।  সোমবার নড়াগাতীর কাচারী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম।​ নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অঙ্গীকারকে ভোটারদের সামনে তুলে ধরা। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।​ অনুষ্ঠান পরিচালনা করেন: ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
​সভায় বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী ও দেশের ভবিষ্যৎ শিশুদের সুরক্ষায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে জয়ী হলে এই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সফল হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে জনগণ

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায়-সেলিনা রহমান 

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫