ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রূপগঞ্জে বাইক ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার 

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৮৭ বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিটে ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় মোটরসাইকেল চিন্তায় চক্রের চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে আদমজী র‍্যাব-১১ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মোঃ শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ ও পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।
র‍্যাব জানায়, গত কয়েক মাস আগে রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে    ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে  সংঘবদ্ধ ডাকাত দল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতিতে জড়িত। ৩০০ ফিটে সক্রিয় এই ডাকাত দলটির অস্ত্র ক্রয় করবে মর্মে একটি সংবাদ র‍্যাব-১১ এর কাছে আসে। পরবর্তীতে র‍্যাব-১১ তাদের অবস্থান শনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারের জন্যে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে।  সামির ও তার ০৩ জন সহযোগীদের কাছ থেকে ডামি রিভলবার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।  পরে পুলিশের কাছে গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে বাইক ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার 

সর্বশেষ পরিমার্জন: ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫