ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৩৬ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তার সর্বোচ্চ শাস্তি চেয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে উলিপুর শহরের মসজিদুল হুদার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মসজিদুল হুদাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
সমাবেশে আপডেট কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন—
বালারচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল,
উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলায়াসুর রহমান,
ইসলামি আন্দোলন উলিপুর উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান,
ইসলামি আন্দোলনের কর্মী নুর আলমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, বাউল আবুল সরকার তাঁর বক্তব্যে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। তারা বলেন—দেশের প্রচলিত আইনে এ ধরনের অপরাধের কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই সরকারের প্রতি দাবি, আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যারাই ধর্ম বা ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দুঃসাহস না পায়।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ মুসল্লিগণ শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নেন এবং দ্রুত বিচারের দাবি জানান।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি





















