ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সর্বস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার সর্বস্তরের সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র ও যুবসমাজ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের
সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছাঃ সাদিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পি,সাংবাদিকবৃন্দ প্রমুখ।
লোহাগড়া উপজেলা প্রশাসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে লোহাগড়া উপজেলার সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে ও লোহাগড়া উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। শেষে পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন প্রধান অতিথি।।
















