ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কৃষক দলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল  

শ্রীপুর ( গাজীপুর), প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৪৬ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে শুভেচ্ছা  মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বিশাল এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং আনন্দ উদযাপন উপলক্ষে এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। এতে কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শুভেচ্ছা মিছিলের পূর্ব সমাবেশে অধ্যাপক বাচ্চু বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এবারের নির্বাচনে আমরা বিজয়ী হবো এবং দলকে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন উপহার দিতে পারবো।”
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষক দলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল  

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫