ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কোরআন অবমাননার অভিযোগে এক  যুবক গ্রেফতার

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৮৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত ছিলেন ও দীর্ঘদিন ধরে অসঙ্গত আচরণ করে আসছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কয়েকজন জানান, বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে বাইজিদ আহমেদ (৩০)  দীর্ঘদিন যাবৎ কোরআনের ভুল আছে- এই রকম কথাবার্তা বলে আসছিলেন। শুক্রবার বিকেলে মাদ্রাসায় ঢুকে আলমারিতে রাখা কয়েকটি কোরআন শরীফ টেনে বের করে আগুন ধরিয়ে দেয় সে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে মারধর করে । এ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কোরআন অবমাননার অভিযোগে এক  যুবক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫