ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য আকাশের জানাজা সম্পন্ন

জাহিদ হাসান,বান্দরবান, প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৫৪ বার পঠিত

পার্বত্য বান্দরবানের লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নুর মোহাম্মদ আকাশের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় চেয়ারম্যান পাড়া মীম ফিলিং স্টেশন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার সিওডি এলাকায় কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর মোহাম্মদ আকাশ ২০২১ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।সেনাবাহিনীর পক্ষ থেকে এই বীর সেনাকে যথাযোগ্য সম্মান জানানো হয়। জানাজার পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং শেষ শ্রদ্ধা নিবেদন করে। জানাজায় বাংলাদেশ সেনাবাহিনীর স্থানীয় ইউনিটসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।নুর মোহাম্মদ আকাশ ছিলেন খোরশেদ আলমের ছেলে এবং মুক্তিযোদ্ধা হেলু মিয়ার নাতি। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজার পূর্বে বক্তারা তার আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।জানাজা শেষে মরহুমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



















