ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
খুনের নগরী খুলনা আদালত পাড়াতে আবারো জুড়া খুন!

বিপ্লব সাহা, খুলনা, ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ১৭৫ বার পঠিত

খুলনা এখন আতঙ্কের নগরী, প্রতিদিন হচ্ছে খুন। প্রশাসন কিছুতেই লাগাম টানতে পারছে না সন্ত্রাসীদের বিগত দিনে পালিয়ে থাকা ও মামলা থেকে অব্যাহতি পেয়ে যে সকল সন্ত্রাসীরা অবমুক্ত হয়েছে তারাই খুনের রাজত্ব চালাচ্ছে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে অস্ত্রাবাজি করছে তারা, আর তারই ধারাবাহিকতায় আজ ৩০ নভেম্বর রবিবার বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রকাশ্য ফিল্মি স্টাইলে আদালত চত্বরে দুজনকে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন।
হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই। এবং তারা যথারীতি মামলার হাজিরা দিয়ে বাইরে এসে চা খাওয়ার সময় কোন কিছু বুঝে ওঠার আগে চার পাঁচ জনের দুর্বৃত্ত দল প্রথমে গুলি পরে চাপাতি দিয়ে কুপিয়ে মর্মান্তিক অবস্থায় ফেলে ফিল্মি স্টাইলে তারা পালিয়ে যায়। তবে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের মধ্যে খুলনা সদর থানার ওসি এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাগন ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের মুখে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষণিকভাবে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং আদালত প্রাঙ্গণের থাকা সিসি ফুটেজ দেখে তাদের আটকের আশ্বাস দিয়েছে।
















