ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রাতের আঁধারে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাট

প্রতিবাদ জানিয়ে মানববন্ধন-সড়ক অবরোধ-ঝাড়ু মিছিল

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ৪৯ বার পঠিত
মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতভিটা,জলাশয়সহ ৩০ বিঘা জমি রাতের আঁধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসি। ৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন – নরসিংদী সড়কের  ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ মোল্লা,সাবেক ভূমি কর্মকর্তা  দানিসুর রহমান, শিক্ষক কামরুল হাসান রিপন মাস্টার, আব্দুল মান্নান মোল্লা, আব্দুর নূর, কৃষক  আনোয়ার আলী,মিলন মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা৷
এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গুতুলিয়া মৌজায় যারা জোরকরে নিরীহ জনগণের জমি ও বালি ভরাট করতো, এখন তাদের মাঝে কিবরিয়া,জাকারিয়াসহ একটি ভূমিদস্যু চক্র অবৈধ আবাসন কোম্পানি পূর্বায়ন সিটির নামে জমি জবর দখল করে আসছে। এতে স্থানীয় শত শত কৃষক ও দরিদ্র লোকজন নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রশাসনকে জানালেও প্রতিকার পাইনি। তাই রাজপথে আন্দোলনে নামছি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাতের আঁধারে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাট

প্রতিবাদ জানিয়ে মানববন্ধন-সড়ক অবরোধ-ঝাড়ু মিছিল

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫