ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

মফিজুল ইসলাম, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১২৩ বার পঠিত

মফিজুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৪ জানুয়ারি) উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদী থেকে এবং বালাপাড়া ইউনিয়নের শুভানগঞ্জ এলাকায় বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দুই স্থানে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাউতারা নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নটাবাড়ী এলাকার বালু উত্তোলনকারী ও ব্যবসায়ী ট্রাক্টর ও মালিক গোলাম রাব্বানী(পিতা: রোস্তম আলী) এবংঠাকুরগন্জ এলাকার জাহিদ হাসান জাহিদ নামে অপর এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় নটাবাড়ী এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে গোলাম রাব্বানীকে ১,০০,০০০ (এক লক্ষ)টাকা এবং বালাপাড়া ইউনিয়নের শুভানগঞ্জ এলাকায় সরকারি পুকুর থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জাহিদ হাসান জাহিদকে ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির । অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা, নদী ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবৈধ বালু উত্তোলন ও দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

সর্বশেষ পরিমার্জন: ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬