ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
র‍্যাবের যৌথ অভিযান

 বাঘা থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার, গ্রেফতার- ১

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৯২ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর বাঘা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে র‍্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ ও মাদক কারবার দমনে র‍্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই বাঘা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেয় র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল। সোমবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামে অবস্থিত মো. রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং প্রায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ ঘটনাস্থল থেকেই মো. রয়েল হোসেন ওরফে রুহেলকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত রয়েল হোসেন মো. মজিবর রহমানের ছেলে এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে বাঘা ও আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করত বলে জানিয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও ব্যবহার সম্পর্কে জানতে চাইলে সে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি।
র‍্যাব কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ অস্ত্র সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে র‍্যাব নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

র‍্যাবের যৌথ অভিযান

 বাঘা থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার, গ্রেফতার- ১

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬