ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

হাদি হত্যার বিচার দাবিতে কটিয়াদীতে অবস্থান কর্মসূচি

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১৪৬ বার পঠিত

নাঈম ইসলাম,কটিয়াদী (কিশোরগঞ্জ): জুলাই  গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে অবস্থান কর্মসূচি পালন করেছে কটিয়াদী আজাদী কালচারাল সেন্টার।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) বিকাল ৩টার দিকে কটিয়াদী উপজেলা মোড় সংলগ্ন নতুন স্মৃতিসৌধে কটিয়াদী আজাদী কালচারাল সেন্টারের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অবস্থান নেন। কর্মসূচি থেকে শহীদ ওসমান হাদিকে হত্যার মাস্টারমাইন্ডসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় আন্দোলনকারীরা বিচার বিচার বিচার চাই-হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ-এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি-বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি-ছাড়ো ভারতভক্তি, সুশীলতার দিন শেষ-বিচার চাই বাংলাদেশ, তুমি কে আমি কে?-হাদি হাদি, ভারতের আগ্রাসন-রুখে দাও জনগণ, লাল জুলাইয়ের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার, আমরা সবাই হাদি হব-যুগে যুগে লড়ে যাবো ইত্যাদি স্লোগান দেন।

হাদি হত্যায় জড়িত খুনিদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। তার হত্যার প্রতিবাদে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। ওসমান হাদির খুনিরা বর্তমানে ভারতে অবস্থান করছে। ভারত সরকারের প্রতি আহ্বান- এই খুনিদের দেশে ফেরত পাঠান। অন্যথায় বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে, ভারত খুনিদের আশ্রয়দাতা ও পাহারাদার।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হাদি হত্যার বিচার দাবিতে কটিয়াদীতে অবস্থান কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬