ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জকসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ

ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির

জবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬ বার পঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) ছাড়া বাকি দুই পদ জিএস ও এজিএস-এ এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। আর ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত জকসুর ফলের এই চিত্র দেখা যায়।  এখনও ২৫টি কেন্দ্রের (হল সংসদসহ) ফল প্রকাশ বাকি।

১৪ কেন্দ্রের ফলে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১৬৭৩ ভোট পেয়ে এগিয়ে আছেন।  অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট।

এছাড়া জিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ ১৬১২ ভোট ও ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৭৯৩ ভোট পেয়েছেন।

তাছাড়া এজিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুর রহমান তানজিল  ১২৫৮ ভোট পেয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জকসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ

ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬