ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কিশোরগঞ্জ-২ আসন

জামায়াত প্রার্থীর গণসংযোগ

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৯২ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  মো: শফিকুল ইসলাম মোড়ল। এ সময় তিনি হেঁটে হেঁটে মানুষের দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। এছাড়া সেসময় সাধারণ জনতাকে তার জন্য দোয়া করতে দেখা যায়।
সোমবার (১২ই জানুয়ারী) সকাল থেকে কটিয়াদী পৌরসভা এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।

জানা যায়, দিনের শুরুতে কটিয়াদী পৌরসভাধীন বেথইর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে গণসংযোগ শুরু করে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন জামায়াতের এ প্রার্থী।

গণসংযোগে মানুষদের তিনি বলেন, মানুষের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের স্বপ্ন পূরণে আমরা কাজ করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি।দেশের মানুষ নতুন করে আর কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিতে মরিয়া। জামায়াত ক্ষমতায় এলে কেউ অনাহারে থাকবে না, সরকারি সম্পদ লুটপাট হবে না।নারীর অধিকার রক্ষা করা হবে এবং বেকারত্ব দূর করে কর্মসংস্থান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
এসময় গণসংযোগে অংশ নেন কটিয়াদী উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কিশোরগঞ্জ-২ আসন

জামায়াত প্রার্থীর গণসংযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬