কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৩৯ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম মোড়ল। এ সময় তিনি হেঁটে হেঁটে মানুষের দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। এছাড়া সেসময় সাধারণ জনতাকে তার জন্য দোয়া করতে দেখা যায়।
সোমবার (১২ই জানুয়ারী) সকাল থেকে কটিয়াদী পৌরসভা এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।
জানা যায়, দিনের শুরুতে কটিয়াদী পৌরসভাধীন বেথইর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে গণসংযোগ শুরু করে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন জামায়াতের এ প্রার্থী।
গণসংযোগে মানুষদের তিনি বলেন, মানুষের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের স্বপ্ন পূরণে আমরা কাজ করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি।দেশের মানুষ নতুন করে আর কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিতে মরিয়া। জামায়াত ক্ষমতায় এলে কেউ অনাহারে থাকবে না, সরকারি সম্পদ লুটপাট হবে না। নারীর অধিকার রক্ষা করা হবে এবং বেকারত্ব দূর করে কর্মসংস্থান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
এসময় গণসংযোগে অংশ নেন কটিয়াদী উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।




















