ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

মানুষের ভালোবাসার ভোটেই প্রতিনিধিত্ব করতে চাই – খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৪৮ বার পঠিত
 মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন রাতের ভোটে নয়, আমি মানুষের ভালোবাসা নিয়ে তাদের দেওয়া ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আদর্শকে ধারন করেই এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হুমকি কিংবা চাপ প্রয়োগে বিশ্বাসী নই, আমরা মানুষকে ভালোবেসে ভোট নিতে চাই। আমিসহ আমরা প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের সুখেদুঃখে পাশে থাকতে চাই। দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পাঙ্গাসিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ নং ওয়ার্ডের নির্বাচিত কমিশনার নাসির উদ্দিন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, বিএনপি নেতা মিজানুর রহমান বেপারী, কালকিনি পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান,সাধারন সম্পাদক মোঃ কামাল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মাদারীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, কালকিনি  ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক শিকদার মামুন, যুবনেতা শামীম মোল্লা, রতন মৃধা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  ছাত্রেতা, মান্না,হাসানসহঅন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা উক্ত ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন  এর জয়ের ব্যাপারে আশবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মানুষের ভালোবাসার ভোটেই প্রতিনিধিত্ব করতে চাই – খোকন তালুকদার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬