ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডিমলায় সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধ, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৫৩ বার পঠিত
মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধ, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক ও পরিকল্পিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ডিমলা উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন তারা।
গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাউতারা ইউনিয়নের শুকানদিঘী এলাকায় পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালবেলা’র ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার সহ-সভাপতি কামরুজ্জামান মৃধা (জামান) এবং দৈনিক নয়া দিগন্ত’র ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান ইসলাম পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। হামলায় তারা গুরুতর আহত হন এবং বর্তমানে তারা ডিমলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশ ও অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এ ধরনের কাপুরুষোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং জনগণের জানার অধিকারকে দমন করার শামিল।
ডিমলা উপজেলা প্রেসক্লাবের এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্যে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর হামলা। এই বর্বরতার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে কলম থামিয়ে দেয়া যাবে না।
তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, যদি অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা না হয়, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
সাংবাদিক নির্যাতন বন্ধ করুন হামলাকারীদের বিচার নিশ্চিত করুন এই দাবিতে সোচ্চার হয়েছেন ডিমলার কর্মরত সাংবাদিকরা।
আহত দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সাংবাদিকতা রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ বরবরচিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলায় সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬