ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চাটখিলে পিকাপের নিচে চাপা পড়ে নারী নিহত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৪৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে গতকাল মঙ্গলবার দুপুরে পিকাপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এক নারী। নিহত আলেয়া বেগম (৪৪) খিলপাড়া ইউনিয়নের সানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত শাহজাহান এর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলেয়া বেগম ব্যক্তিগত কাজে চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে অবস্থিত খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকাপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আলেয়া রাস্তার পাশে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় বাজারের উপস্থিত জনতা ঘাতক পিকাপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পিকাপ চালক মোঃ লিমন (২০) খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদি বাড়ির জামাল হোসেনের ছেলে। এই ব্যাপারে চাটখিল থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন:
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
















