ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব
ডাবল এলইডি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৬৫ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাবের আয়োজনে ডাবল এলইডি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধনী ম্যাচ বৃহস্পতিবার রাতে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কাজী জোড়পুকুরিয়া আদর্শ তরুণ ক্লাব বনাম হাসানপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ী হন কাজী জোড়পুকুরিয়া আদর্শ তরুণ ক্লাব।
খেলা শুরুতে অতিথিগণ ফিতা কেটে খেলা উদ্বোধন ঘোষণা করেন। এসময় আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খেলা শুরুতে দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব সদস্য প্রয়াত সালমান সাইফের স্বরণে ১-মিনিট নিরবতা পালন করা হয়। টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন বিএনপি নির্বাহী সদস্য হাজী মোশাররফ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইয়াছিন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল খাঁন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু মজুমদার, সহ সভাপতি আইয়ুব আলী, পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আবুল কালাম, ইউনিয়ন যুবদল নেতা মহসীন মিয়াজী, আফজাল হোসেন, মোহাম্মদ মামুন। খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন ভূঁইয়া।
খেলা পরিচালনায় ছিলেন মাঈন উদ্দিন, শামীম, রাকিব, শান্ত জাফর, সোহাগ, আব্দুল্লাহ আল মনছুর, সোহেল, শাহিন, জাবেদ, আলা উদ্দিন, নেছার, রাব্বি, সাগর, শাওন প্রমুখ।




















