ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৫১ বার পঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের ব্যস্ততম এলাকা ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো স্বাভাবিক যান চলাচলের মধ্যেই হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত ইরফানুল ইসলাম চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা। তিনি নুরুল ইসলামের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, চুহিম একজন পরিশ্রমী ও ভদ্র যুবক ছিলেন। জীবিকার তাগিদে তিনি স্থানীয় একটি কাপড়ের শো-রুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারে ছিলেন উপার্জনক্ষম সদস্যদের একজন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী চুহিম সড়কে ছিটকে পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগাড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুহিম এলাকার একজন পরিচিত ও ভদ্র যুবক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য, লোহাগাড়া উপজেলা সদরের এই সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। প্রতিদিন ভারী যানবাহনের চলাচলের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চুহিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি নতুন করে সামনে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০২:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬