ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ভোটকেন্দ্রের সংস্কার ও সিসিটিভি রক্ষণাবেক্ষণ বিষয়ে মতবিনিময়

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৫৪ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উলিপুর উপজেলার ভোটকেন্দ্রসমূহের সংস্কার এবং নিরাপত্তা জোরদারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার রক্ষণাবেক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় ভোটকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিতকরণ, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা জোরদার এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভোটকেন্দ্রের সংস্কার ও সিসিটিভি রক্ষণাবেক্ষণ বিষয়ে মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬