ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
পলাশে কলার বাগান থেকে ৩ শত কলার ছড়ি দুর্বৃত্তরা কেটে ফেলল

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে কৃষকের কলার বাগান থেকে তিন শত কলার ছড়ি কেটে দুর্বৃত্তরা মাটিতে ফেলে দিয়েছে । পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজারুল হক পাশের বাড়ির কাজল মিয়ার কাছ থেকে দেড় বিঘা জমি বর্গা নিয়ে সাগর কলার চাষ করেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কলার ছড়িগুলো গাছ থেকে কেটে নিচে ফেলে দেয়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। আসন্ন রমজান মাসে তার এসব সাগর কলা বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল ।
ক্ষতিগ্রস্ত কৃষক মাজারুল হক বলেন, একই গ্রামের সোবাহান ও তার ছেলের সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমার ধারণা তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় সোবাহান ও তার ছেলেসহ অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


















