ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
পলাশে আড়াই বছরের শিশু ধর্ষণ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৭ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণকারী কাদির মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে । ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পাতিবার সকালে ওই শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কাদির মিয়া। গ্রেফতারকৃত কাদির মিয়া কুমারটেক গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল আড়াই বছরের ওই শিশু। পরে কাদির মিয়া শিশুটিকে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে আসলে তার মা সন্দেহবশত হয়ে জিজ্ঞাস করে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে পলাশ থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


















