ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নোয়াখালীর চাটখিল

বিএনপি-জামায়াতের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবদল কর্মী আরশাদ উল্যা নাঈম গত সোমবার রাতে ২ রাউন্ড গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলন করে পরিকল্পিতভাবে জামায়াতের মহিলা কর্মীরা ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে। তারা যুবদল কর্মী নাঈমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেনাবাহিনী নাঈম কে চাটখিল থানা পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ তাকে অস্ত্র আইনে মঙ্গলবার কোর্টে প্রেরণ করে।
জামায়াতে ইসলাম বিএনপি’র বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে চাটখিল পৌরশহরে তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ যুবদল কর্মী নাঈম আটক হয়েছে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য জামায়াতের মহিলা কর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে। এছাড়া নির্বাচনী কর্মকাণ্ড শুরু হওয়ার পর থেকে বিএনপি ও যুবদলের কর্মীরা বিভিন্নভাবে জামায়াতের কর্মীদের উপর হামলা করে আসছে এবং জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আসছে। তারা বিএনপি ও যুবদলের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে নোয়াখালী-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর হোসেন রিয়াজ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নোয়াখালীর চাটখিল

বিএনপি-জামায়াতের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬