ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জেএসডি’র আন্দোলন অব্যাহত: স্বপন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো, প্রশাসন বিচার ব্যবস্থাসহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, স্বাধীনতার পর জাতীয় সরকার গঠন না করায় আজও জাতি স্বাধীনতার সুফল পায়নি। শোর শাসনের অবসান ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে না পারলে আবারও স্বৈরাচারী ব্যবস্থা গড়ে উঠবে। যতদিন পর্যন্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জেএসডির আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি গতকাল বুধবার দুপুরে নোয়াখালী-১ আসনে জেএসডি’র প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর চাটখিল পৌর শহরে গণসংযোগ শেষে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে এক পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি তারা মার্কায় ভোট দেওয়ার জন্য নোয়াখালী-১ আসনের ভোটারদের কাছে দাবি জানান।
গণসংযোগ ও পথসভায় জেএসডি’র প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি’র সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেএসডি নেতা শাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, পৌর জেএসডি’র সভাপতি প্রফেসর দ্বীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম সহ জেএসডি’র নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জেএসডি’র আন্দোলন অব্যাহত: স্বপন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬