ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান

অস্ত্রসহ বাবুল ও ওয়ারেন্টভুক্ত আবু তাহের আটক

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৬ বার পঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টানা অভিযানে বড় সাফল্য পাওয়া গেছে। পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ কালা বাবুল এবং ওয়ারেন্টভুক্ত আসামি আবু তাহেরকে আটক করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
আটক কালা বাবুল (৩৫) বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার বাসিন্দা এবং মো. ইউনুসের পুত্র। তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অভিযানকালে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এছাড়া একই এলাকার অপর একটি বাড়িতে চালানো অভিযানে আটক করা হয় আবু তাহেরকে (৬৫)। তিনি সন্ত্রাসী তৌহিদ বাহিনীর প্রধান তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র। আবু তাহের একটি মামলার চার্জশিটভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।অভিযান শেষে আটককৃত দুজনকেই লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটক কালা বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমনে যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান

অস্ত্রসহ বাবুল ও ওয়ারেন্টভুক্ত আবু তাহের আটক

সর্বশেষ পরিমার্জন: ০৭:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬