সর্বশেষ পরিমার্জন:
১১:০০:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
/
৭৯
বার পঠিত
আবু হাসান আপন, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ১১ দলীয় জোট নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যকালে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ই আগষ্ট জনগণ দিয়েছে। ৫০০-১০০০ টাকার বিনিময়ে ১ দিন ভালো থাকবেন না ৫ বছর দেশের মালিক হবেন সে আপনাদের সিদ্ধান্ত। আমরা খেলা চেইজ করবো না খেলা পাল্টিয়ে দিবো। প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে আবার ৫ আগষ্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তান গুলি করে হত্যার কথা বলবে। কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে। যারা ১৭ বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেব স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে যদি আপনারা নিরপেক্ষ না হন তবে জনগন আপনাদেরকে লাল কার্ড দেখাবে।নবীনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো.মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক এবিএম কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, জুলাই শহীদ তানজীদ মাহমুদের পিতা সফিকুল ইসলাম প্রমুখ।১১ দলীয় জোট সর্মথিত প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফীকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আইনজীবী আব্দুল বাতেন রিস্কা তুলে দেন।