ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ভোট দেওয়ার আহবান জানিয়ে নীলফামারীতে তারেক রহমান

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে

মোঃমফিজুল ইসলাম , বিশেষ প্রতিনিধি (নীলফামারী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৬ বার পঠিত
মোঃমফিজুল ইসলাম , বিশেষ প্রতিনিধি (নীলফামারী): বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা হিসেবে এখানকার প্রধান সমস্যা পানির সংকট। এই সমস্যার সমাধানের জন্য এই অঞ্চলের মানুষের প্রত্যাশা শনিবার তিস্তা মহাপরিকল্পনা। আপনারা ভোট দিন ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এই জেলাকে আমাদের নতুন ভাবে সাজাতে হবে। এখানে উত্তরা ইপিজেড আছে এই ইপিজেডকে আরো গতিশীল করে তুলতে হবে, যাতে এই এলাকার মানুষ বেকারত্ব না থাকে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে এখানে কৃষিজাত পণ্যভিত্তিক শিল্প কারখানা গড়ে তাোলা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে এই এলাকায় ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করা হয় । তিনি আরো বলেন, বাংলাদেশ আমাদের কৃষি প্রধান দেশ এদেশের কৃষকদের বিনা সূদে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় নীলফামারীতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি বলেন, নীলফামারীতে চারটি সংসদীয় আসনে আমার চারজন প্রার্থী আছেন আগামী ১২ তারিখ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আপনাদের। পরিশেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনার কথা আপনাদের বলেছি, এখন আপনাদের পরিকল্পনা কি, সাধারণ জনতা বলেন ভোট দিব কিসে ধানের শীষে, (ধানের শীষ) তিনি সবার উদ্দেশ্যে স্লোগান দিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আহবান জানান ।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয়তাবাদী বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার ও নীলফামারী-১ জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইফুল্লাহ রুবেল এর সঞ্চালনায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভোট দেওয়ার আহবান জানিয়ে নীলফামারীতে তারেক রহমান

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬