লোহাগাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপির বিশাল মিছিল

- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮১ বার পঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে বিএনপির প্রার্থী তথা ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া সদর ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি বটতলী মোটর স্টেশন এলাকা প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশে সমাবেশে রূপ নেয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—ধানের শীষের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অটুট রয়েছে। আগামীর ভোটের মাঠে এই গণজোয়ারই বিজয়ের পথ সুগম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





















