ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাগমারায় র্যাবের অভিযানে ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার

অপু দাস,স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৫ বার পঠিত

অপু দাস,স্টাফ রিপোর্টার, রাজশাহী: দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে এবার রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩টা ৩০ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—ছুরি: ১৬টি, চাপাতি: ৪টি,হাসুয়া: ৪টি, কুঠার সদৃশ টাঙ্গি: ৩২টি
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি, আধিপত্য বিস্তার বা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করা হতে পারে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



















