ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

অপু দাস, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৭ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় বুধবার দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রির বিষয়টি জাসনের কাছে ক্ষোভের কারণ ছিল। এর জেরে গত মঙ্গলবার জাসন শাহিন ইসলামকে মারধরও করেছিলেন। পরের দিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তিনি তার বুকে ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬