ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৯ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

আগের অর্থবছর (২০২৩–২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ এক বছরে গড় মাথাপিছু আয় বেড়েছে ৩১ ডলার।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের ভেতরের উৎপাদিত আয় এবং প্রবাসী আয়সহ মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করে যে গড় আয় নির্ণয় করা হয়, সেটিই মাথাপিছু আয়।

বিবিএস জানিয়েছে, টাকার হিসাবে বর্তমানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ৩ লাখ ৩৪ হাজার ৫৫১ টাকা।

তথ্য অনুযায়ী, টানা দুই বছর কমার পর ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় আবার বেড়েছে।

  • ২০২১–২২ অর্থবছর: ২,৭৯৩ ডলার (এখন পর্যন্ত সর্বোচ্চ)
  • ২০২২–২৩ অর্থবছর: ২,৭৪৯ ডলার
  • ২০২৩–২৪ অর্থবছর: ২,৭৩৮ ডলার
  • ২০২৪–২৫ অর্থবছর: ২,৭৬৯ ডলার

জিডিপি প্রবৃদ্ধি কমেছে

তবে একই সময়ে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমেছে। বিবিএসের চূড়ান্ত হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ, যা সাময়িক হিসাবের তুলনায় দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কম। এর আগে ২০২৩–২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু আয় কিছুটা বাড়লেও জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়া সামগ্রিক অর্থনৈতিক গতি মন্থর হওয়ার ইঙ্গিত দেয়। আগামী অর্থবছরে বিনিয়োগ, রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবণতা এই সূচকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬