ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
ডিজিটাল পেমেন্টে স্বস্তি, আধুনিক হচ্ছে বাংলাদেশ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৪৬ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের আর্থিক লেনদেন ব্যবস্হায় পরিবর্তন এসেছে। দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ ও অর্থস্হানান্তরে নগদ টাকার ওপর মানুষ নির্ভরশীল ছিলো। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট – ক্রেডিট কার্ড ও কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্হার নগদবিহীন বা ক্যাশলেস লেনদেন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে।
নরসিংদীর পলাশের ঘোড়াশালে সচেতনতামূলক এক র্যালি ও আলোচনা সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক মো: রকিবুল ইসলাম এবং ব্যাংকের রিজোনাল ইনচার্জ এডিসিমোঃ ফজলে রাব্বীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিগত পদক্ষেপের ফলে দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটেছে। ক্যাশলেস ব্যবস্থার বিভিন্ন সুবিধার দিক তুলে ধরেন। ক্যাশলেস শুধু সৃয় ও খরচ সাশ্রয় করে না। একটি স্বচ্ছ, আধুনিক ও গতিশীল অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


















